ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
সপ্তম শ্রেণির ছাত্রীকে ২০ টুকরো করে খুন! অভিযুক্ত শিক্ষক, উত্তাল রামপুরহাট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 September, 2025, 5:02 PM

সপ্তম শ্রেণির ছাত্রীকে ২০ টুকরো করে খুন! অভিযুক্ত শিক্ষক, উত্তাল রামপুরহাট

সপ্তম শ্রেণির ছাত্রীকে ২০ টুকরো করে খুন! অভিযুক্ত শিক্ষক, উত্তাল রামপুরহাট

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে ঘটে গেছে এক নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা। সপ্তম শ্রেণির এক ছাত্রীকে খুন করে দেহ ২০টি টুকরো করে কেটে পানিতে ফেলার অভিযোগ উঠেছে স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।

২০ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দেহাংশ

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ওই ছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবার। অবশেষে ২০ দিন পর, গত মঙ্গলবার গভীর রাতে কালিডাঙা এলাকার একটি জলাজমি থেকে ছাত্রীটির পচাগলা দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, প্রমাণ লোপাট করতে হত্যার পর দেহ টুকরো টুকরো করে তা জলাশয়ে ফেলে দেওয়া হয়।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন

এই নৃশংস ঘটনার পিছনে যে কারণ উঠে আসছে, তা আরও উদ্বেগজনক। অভিযোগ, শিক্ষক মনোজ পাল ছাত্রীটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন এবং বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। ছাত্রীটি রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষক এমন জঘন্য কাণ্ড ঘটিয়েছেন- প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শিক্ষক প্রায়ই ছাত্রীটির চলাফেরায় বাধা দিতেন। অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে নিষেধ করতেন। এমনকি বলতেন, “বড় হও, তোমাকেই বিয়ে করব।

উত্তাল জনতা, পুলিশের সামনে বিক্ষোভ

ছাত্রী খুনের ঘটনায় বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ক্ষুব্ধ জনতা স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে টানা হিঁচড়ে ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। অভিযুক্ত মনোজ পালকে গত বুধবার সারারাত জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই দেহাংশ উদ্ধারের অভিযান চালানো হয় বলে সূত্রের খবর।

চলছে তদন্ত, ক্ষোভে ফুঁসছে এলাকা

ঘটনাকে কেন্দ্র করে রামপুরহাটে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার গভীরে গিয়ে তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status