|
কাশিয়ানীতে ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল হেলপারের
শান্ত শেখ, গোপালগঞ্জ
|
![]() কাশিয়ানীতে ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল হেলপারের নিহত সীমান্ত যশোর জেলার বেনাপোলের পোটখালী এলাকার মুফিজুর রহমানের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই জয়রাম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। এসময় খুলনাগামী কাভার্ড ভ্যানটি পিছন দিক থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
