ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
শিবির সমর্থিত প্যানেলকে পাকিস্তান জামাতের যে বার্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 September, 2025, 7:33 PM

শিবির সমর্থিত প্যানেলকে পাকিস্তান জামাতের যে বার্তা

শিবির সমর্থিত প্যানেলকে পাকিস্তান জামাতের যে বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদসহ ২৮ পদের ২৩টিতেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছে জামাত-ই-ইসলামী পাকিস্তান।

আজ বুধবার দুপুরে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে উর্দু ভাষায় করা এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়। 

পোস্টটির বাংলা অনুবাদ হুবহু তুলে ধরা হলো, বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সর্ববৃহৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয়ী হয়েছে। পুরো প্যানেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যান্য প্যানেলগুলোতে ভারতপন্থী শক্তির ঐক্যবদ্ধ সমর্থন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করায় 'শিবিরকে' অভিনন্দন। 

আরও বলা হয়, ইনশাআল্লাহ, এই বিজয় ছাত্র ও যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।

পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও কৃতিত্ব রয়েছে—সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও তারা গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ছাত্র সংসদের নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয়লাভ করে। বাকিগুলো স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন। শুধু একটি সদস্য পদে প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী জয়লাভ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status