ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
আব্দল্লাহ আল ফরহাদ, কক্সবাজার
প্রকাশ: Sunday, 7 September, 2025, 8:05 PM

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে মো. আহানাফ (১৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে এ ঘটনা ঘটে। আহানাফ বগুড়া সদরের শরিফুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, আহানাফের পরিবারের লোকজন সকালে কক্সবাজার ভ্রমণে আসেন। তাঁরা এক আত্মীয়ের বাড়িতে উঠেছেন। বিকেলে আহানাফসহ তিনজন লাবণি পয়েন্ট সৈকতে গোসলে নামে। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় দুজনকে উদ্ধার করা হলেও আহানাফ সাগরে তলিয়ে যায়।

তিনি আরও জানান, নিখোঁজ পর্যটকের খোঁজে আশপাশের সৈকতে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘সৈকতে নামার আগে জোয়ার-ভাটা সময় দেখা ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য পর্যটকদের সতর্ক করা হয়। কিন্তু অনেকেই নির্দেশনা না মেনে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।’

এর আগে গত ৮ ও ৯ জুন গোসলে নেমে বাবা, ছেলেসহ তিন পর্যটক, দুই রোহিঙ্গা কিশোর ও স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ৮ জুলাই হিমছড়ি সৈকতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাগরে ভেসে যান।

তাঁদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও অরিত্র হাসান নামের এক শিক্ষার্থীর এখনো খোঁজ মেলেনি। এ নিয়ে চলতি বছর সৈকতে গুপ্তখালে আটকে পড়ে কিংবা সাগরে ভেসে গিয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status