ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দেশে উবার ওয়ান মেম্বারশিপ প্রোগ্রামের যাত্রা শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 September, 2025, 3:17 PM

দেশে উবার ওয়ান মেম্বারশিপ প্রোগ্রামের যাত্রা শুরু

দেশে উবার ওয়ান মেম্বারশিপ প্রোগ্রামের যাত্রা শুরু

দেশের শীর্ষ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার যাত্রীদের প্রতিদিনের যাতায়াতকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে মেম্বারশিপ প্রোগ্রাম ‘উবার ওয়ান’ চালু করেছে। উবার-এর গ্লোবাল মেম্বারশিপ প্রোগ্রাম যাত্রীদের জন্য ভ্রমণে ছাড় ও বিশেষ অভিজ্ঞতা দেয়। এবার বাংলাদেশি যাত্রীদের প্রয়োজন ও জীবনযাত্রার ধরন বিবেচনায় উবার তাদের মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করলো। 

উবার বাংলাদেশের প্রথম রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম যারা যাত্রীদের জন্য এই ধরনের বিশেষায়িত সেবা চালু করলো। “উবার ওয়ান”-এর সদস্যপদ গ্রহণের মাধ্যমে যাত্রীরা বিশেষ ছাড়, উচ্চ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারমূলক সেবা ও বেশ কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। 

মাসিক ১৭০ টাকা ফি’তে এই মেম্বারশিপ পাওয়া যাবে, যা প্রতি মাসে অটো-রিনিউ হবে। উদ্বোধন উপলক্ষ্যে থাকছে বিশেষ ছাড়। উবার ওয়ান সদস্যরা প্রতিটি রাইডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ‘উবার ওয়ান ক্রেডিট’ পাবেন যা নিয়মিত ভ্রমণে উল্লেখযোগ্য হারে সাশ্রয় দেবে।

উবার ওয়ানের বিশেষ আকর্ষণ হলো শীর্ষ রেটিংপ্রাপ্ত চালকদের অগ্রাধিকারভিত্তিক সেবা পাওয়া। সদস্যরা প্রয়োজনে দ্রুত সহায়তাও পাবেন যা রাইডের পুরো অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

উবার বাংলাদেশের প্রধান নাশিদ ফেরদৌস কামাল বলেন, উবার ওয়ান একটি ভিন্নধর্মী মেম্বারশিপ অভিজ্ঞতা যা প্রতিদিনের ভ্রমণকে আরও আরামদায়ক ও সাশ্রয়ী করবে। সুবিধা, সাশ্রয় ও বিশেষ অফার একসাথে করে আমরা আমাদের ব্যবহারকারীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করছি। বাংলাদেশি যাত্রীদের জীবনযাত্রা ও প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা এই সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশে উবার ওয়ান সুবিধা উবার এক্স, এক্স প্রায়োরিটি, প্রিমিয়াম, এক্সএল, রিজার্ভ, সিএনজি ও বাইকসহ সব ধরনের রাইডে পাওয়া যাবে। উবার অ্যাপের সর্বশেষ সংস্করণের মেম্বারশিপ অপশনে যোগ দিয়ে সাথে সাথেই উপভোগ করা যাবে সুবিধাগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status