ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মূলহোতার সহযোগী গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 September, 2025, 11:30 PM

চবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মূলহোতার সহযোগী গ্রেপ্তার

চবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মূলহোতার সহযোগী গ্রেপ্তার

চবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় মূলহোতার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নাম মো. হান্নান (৩৩)। এ মামলায় তিনি এজাহারভুক্ত ৫৬ নাম্বার আসামী। তাকে ফতেপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ১নং আসামী যুবলীগ নেতা হানিফের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে গত বুধবার ৮জনকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত এবং বাকি পাঁচ জন তদন্ত প্রাপ্ত আসামি।

৮জনের মধ্যে এজাহারভুক্ত আসামিরা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)। বাকি পাঁচজন তদন্ত প্রাপ্ত আসামিরা হলেন- মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষার্থীদের সাথে স্থানীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরো প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status