|
ফেনী সীমান্তে ভারতীয় মদের বড় চালান আটক
মোহাম্মদ আবু দারদা,দাগনভূঞা
|
![]() ফেনী সীমান্তে ভারতীয় মদের বড় চালান আটক ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদর দপ্তর সূত্রে জানা যায়, একটি চক্র ভারত থেকে অবৈধভাবে মদের চালান বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া সীমান্ত চৌকির (বিওপি) একটি বিশেষ টহল দল সাতমন্দির এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের চালান ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৪ বিজিবির অধিনায়ক। তিনি আরও উল্লেখ করেন, ফেনী সীমান্তের সুরক্ষা, সব ধরনের মাদকের অবৈধ পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করার লক্ষ্যে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
