ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ডাকসু নির্বাচন ঘিরে কবে থেকে বন্ধ হচ্ছে ঢাবির প্রবেশপথ?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 September, 2025, 9:30 PM

ডাকসু নির্বাচন ঘিরে কবে থেকে বন্ধ হচ্ছে ঢাবির প্রবেশপথ?

ডাকসু নির্বাচন ঘিরে কবে থেকে বন্ধ হচ্ছে ঢাবির প্রবেশপথ?

দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন ঘিরে আগামী ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডিধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের যেসব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নয় কিন্তু ক্যাম্পাসের ভেতরে থাকেন, তাদের জরুরি প্রয়োজনে আসা-যাওয়া এ জন্য প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

প্রবেশাধিকার সংরক্ষিত থাকার সময়টাতে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্যকোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বৈধ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও এ সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
ডাকসু নির্বাচন ঘিরে কবে থেকে বন্ধ হচ্ছে ঢাবির প্রবেশপথ?
রাবি ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। ক্ষমতার পালাবদলের পর এবারের নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status