ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে রামগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 September, 2025, 8:59 PM
সর্বশেষ আপডেট: Thursday, 4 September, 2025, 10:20 PM

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে রামগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে রামগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নানাবিধ অপকর্মের অভিযোগে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন এবং একই ইউনিয়নের উপজেলা ও ওয়ার্ড বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন।

জানা গেছে, গত ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতরভাবে আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩১ আগস্ট উপজেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায়, জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর নির্দেশে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা অপকর্মে জড়িত কারও প্রতি কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলার পরই দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, পদমর্যাদা যাই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status