|
ধর্ষণের অভিযোগে টিভি সিরিয়ালের অভিনেতা গ্রেফতার
নতুন সময় ডেস্ক
|
![]() ধর্ষণের অভিযোগে টিভি সিরিয়ালের অভিনেতা গ্রেফতার সূত্রের খবর, গত ১১ আগস্ট একটি হাউজ পার্টিতে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। নির্যাতনের শিকার নারী আশিসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আশিসকে গ্রেফতার করা হয়েছে। আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও, গ্রেফতার করতে কেন এত দেরি হলো সেটার ব্যাখা দিয়েছেন পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া। তিনি জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের পর থেকে আশিস পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। ওই পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান থাকা যান পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি। আশিসকে গ্রেফতার করা হলেও, অভিযোগকারীর বয়ানে অসংগতি রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। অভিযোগকারী প্রথমে জানান, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। ৭ দিন পরে ১৮ আগস্ট বয়ান বদল করে তিনি জানান, আশিস একাই তাকে ধর্ষণ করেছে। পুলিশ প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করেছে। আশিসকে জিজ্ঞাসাবাদের পরে বাকিটা স্পষ্ট হবে বলে ধারণা করা যাচ্ছে। আশিসের অভিনয় ক্যারিয়ার কম দিনের নয়। মূলত ধারাবাহিকেই অভিনয় করতে দেখা যায় তাকে। 'লাভ ম্যারেজ', 'প্রতিজ্ঞা ২', 'নন্দিনী'-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিশেষত 'ইয়ে রিস্তা ক্যয়া কহেলতা হ্যায়' ধারাবাহিকে নিখিল চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
