ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্টেনের দরজায় বসে পা থেঁতলে গেল যাত্রীর
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 2 September, 2025, 11:58 AM

ট্টেনের দরজায় বসে পা থেঁতলে গেল যাত্রীর

ট্টেনের দরজায় বসে পা থেঁতলে গেল যাত্রীর

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের দোহাজারী স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, সৈকত এক্সপ্রেস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌছে। এসময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিল। ট্রেনটি দোহাজারী স্টেশনের প্লাটফর্মে ডুকলে তার পা প্লাটফর্মের সাথে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। 

তিনি জানান, ট্রেনের ভ্রমণের সময় যাত্রীদের সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য ভুলের কারণে শরীরের অঙ্গহানিসহ আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status