ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ পুলিশ সদস্য আহত, টহল গাড়ি ভাঙচুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 September, 2025, 10:41 AM

আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ পুলিশ সদস্য আহত, টহল গাড়ি ভাঙচুর

আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় ৩ পুলিশ সদস্য আহত, টহল গাড়ি ভাঙচুর

রাজধানীর আদাবর এলাকায় পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে একটি কিশোর গ্যাং গ্রুপ। এ ঘটনায় আল-আমিন নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

এছাড়া আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীরা পুলিশের একটি টহল গাড়িও ভাঙচুর করে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশের একটি অভিযানের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সোমবার রাতে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালাতে যায় পুলিশ। এ সময় কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্য ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করে তারা।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “সোমবার রাতে ৯৯৯-এ দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কনস্টেবল আল-আমিন গাড়ির পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি পক্ষ এসে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার হাতে গুরুতর কোপ লেগেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্র, রাতেই অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status