|
আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, হামলায় আহত ৩, থানায় অভিযোগ
কবির হোসেন,আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, হামলায় আহত ৩, থানায় অভিযোগ জানা যায়, গত ৩০ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ইছাপাশা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বাদীর পরিবারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। অভিযোগকারী মোঃ বাদশা মোল্যা জানান, বিবাদী শহিদুল শেখের নির্দেশে ১০-১২ জন লোক তার ছেলে মিজানকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তার ছেলে মিজান মোল্যা (৩৫) প্রতিবাদ করলে শহিদুলের নেতৃত্বে ওই লোকজন মিজান মোল্যা, মো. মুরাদ মোল্যা (৩৩), এবং গৃহবধূ ববিতা বেগমকে (৩২) এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিসহ লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখক করে। এই অমানুষিক নির্যাতনে তারা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে প্রধান অভিযুক্ত মো.শহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, "আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
