ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
যশোরে হামিদ পুর স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক মূল্য এক কোটি ২২ লাখ টাকা
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 19 August, 2025, 11:54 AM

যশোরে হামিদ পুর স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক মূল্য এক কোটি ২২ লাখ টাকা

যশোরে হামিদ পুর স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক মূল্য এক কোটি ২২ লাখ টাকা

যশোরের হামিদপুর বাজার স্পিড ব্রেকার বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচটি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজিবি জানায়, সোমবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।

বিজিবির কর্মকর্তারা আরও জানান, স্বর্ণের বারগুলো বিশেষ কৌশলে প্যান্টের পকেটে লুকানো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তারা।ঘটনার বিষয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status