ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে মিনিবাসের ধাক্কায় ১ জনের মৃত্যু
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Saturday, 16 August, 2025, 8:01 PM

ঝিনাইগাতীতে মিনিবাসের ধাক্কায় ১ জনের মৃত্যু

ঝিনাইগাতীতে মিনিবাসের ধাক্কায় ১ জনের মৃত্যু

ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও এলাকায় মিনি বাসের ধাক্কায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। 

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জোলগাঁও নতুন সড়কের তালিমুল কোরআন মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী ওই মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ বিল্লাল হুজুরের বাবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশরাফ আলী তার ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শেরপুর থেকে ছেড়ে আসা একটি মিনি বাস ঝিনাইগাতী যাওয়া অবস্থায় পাশ কাটানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা ঘটনাস্থলে এসে মিনিবাসটির গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status