|
উলিপুরে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা
এম এইচ শাহীন, উলিপুর
|
![]() উলিপুরে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা উলিপুর উন্নয়ন ফোরাম এর আয়োজনে গতকাল শনিবার এম এস স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে ও আর জে টুটুল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমেদ মেহেদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন ফারুকী, অধ্যক্ষ শাহজালাল সবুজ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মশিউর রহমান, সেক্রেটারী তৌহিদুল ইসলাম, ড. মিনহাজুল ইসলাম, শহীদ রায়হানুলের পিতা আব্দুর রশিদ, চিলমারী সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আব্দুল জলিল সরকার, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান তরুণ সহ আরও অনেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
