|
শ্রীবরদীতে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে প্রাথর্না ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে প্রাথর্না ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আজ শনিবার সকাল ১০টায় শেরপুর জেলার শ্রীবরদীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রীবরদীর আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রাণ্ট শ্রীবরদী উপজেলা শাখার সহযোগিতায় শ্রীবরদী উপজেলা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে মানবতার মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপজেলা জন্মাষ্টমী পরিষদের আহবায়ক নব কুমার শাহা শম্ভুর সভাপতিত্বে ও সদস্য সচিব সেতু সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও বিশের অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ। শেরপুর জেলা বিএনপির সদস্য ও শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি অকুল চৌধুরী, শ্রীবরদী পুজা উদযাপন কমিটির অন্যতম সদস্য গৌরাঙ্গ পাল, পবি সরকার, উজ্জ্বল মহন্ত, উৎপল মহন্ত, বাদল মহন্ত, বিশ্বজিৎ সাহা, লিটন পাল,গোপাল ঠাকুর প্রমুখ। তাছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫ হাজার দুই শত একান্ন বছর পূর্বে দ্বাপর যুগে আজকের এইদিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ট হয়েছিলেন তিনি। তাই আগামীর শান্তি প্রিয় বিশ্ব বির্নিমাণে সকল ধর্মের মানুষ একে অপরের পরিপূরক হয়ে একটি বাসযোগ্য সুন্দর বিশ্ব গঠনের আহবান করেছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
