|
ভালুকায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাজ্জাদুল আলম খান, ভালুকা
|
![]() ভালুকায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নাবিল হোসেন নবীর ছেলে মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুর জেলার শ্রীপুরের উদয়খালী এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৭), ডুমবারিরচালা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাঈম খান (২৫), জামিরদিয়া এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজিব মিয়া (২৬)। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ: ১৬/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে (১৬ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাইকের বাম্পার-সাইড লাইট আগেই ভাঙা ছিল, তাহলে কি পরিকল্পিত হত্যাকে দুর্ঘটনা বলা হচ্ছে? ওসির বক্তব্য নিয়ে প্রশ্ন
৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক কে এই তরুণ?
রাঙামাটির দূর্গম এলাকার ১৫ নারী স্বাস্থ্যকর্মীকে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনী
গাজীপুরে নৌকা ভ্রমণে এসে নদীতে পড়ে ৮ বছরের শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
