|
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে মাদক উদ্ধার, ৫টি মটরসাইকেলসহ আটক ১
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে মাদক উদ্ধার, ৫টি মটরসাইকেলসহ আটক ১ আটক মাদকসেবী জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার ফজলুর রহমানের ছেলে সাজিদ আহম্মেদ টুটুল (৩০)। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ব্যাটালিয়নের বাখেরআলী বিওপির টহলদল আলীমনগর ঘাট হতে ৭ কি.মি. পূর্ব দিকে ৪নং বেড়ীবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত মাদক সেবনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী তাদের ব্যবহৃত মটরসাইকেল ফেলে পালিয়ে যেতে সক্ষম হলেও আটক করা হয় টুটুলকে। পরে তার শরীর ও মটরসাইকেল তল্লাশি করে ১৫২ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ফেলে যাওয়া অন্যান্য আলামতসহ ৫টি মটরসাইকেল জব্দ করা হয়। অধিনায়ক আরো জানান, অভিযান শেষে চলে আসার সময় আটক টুটুলকে ছাড়িয়ে নিতে মাদক সেবনকারী ও বিক্রেতারা গ্রামবাসীর সহায়তায় বিজিবি সদস্যদেরকে অবরুদ্ধ করে নানারকম ভয়ভীতি ও হুমকি দিয়ে কয়েক দফায় তাদের উপর হামলার চেষ্টা চালায়। পরে কোম্পানি কমান্ডারের নির্দেশে বিওপি থেকে অতিরিক্ত বিজিবি সদস্য গিয়ে অবরুদ্ধ বিজিবি সদস্যদের উদ্ধার করে জব্দ করা ১৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ভারতীয় রুপি, ৪৫ হাজার ৩ শত নগদ বাংলাদেশী টাকা, ১টি খালি মদের বোতল, ২টি এপাচি ৪ভি মটরসাইকেল, ২টি হিরো মটরসাইকেল ও ১টি টিভিএস মটরসাইকেলসহ আটককৃত মাদক ব্যবসায়ী টুটুলকে সদর মডেল থানায় সোপর্দ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
