ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Saturday, 16 August, 2025, 1:11 PM

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে একটি মহিলা মাদ্রাসার ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাত ১টার সময় শনিবার ১৬ আগস্ট) জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এই রহস্যজনক মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

নিহতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুড্ঙ্গাা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা (১০)।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল আলিম জানান, দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় বরণ করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক আশরাফ আলীর বরাত দিয়ে গোমসÍাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থী শুক্রবার রাতের খাওয়া শেষে একসাথে মাদ্রাসাতেই ঘুমিয়ে পড়ে। পরে রাত ১টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে বমি শুরু করলে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন অন্যদের সহায়তায় তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ময়নাতদন্তের জন্য ওই দুই শিক্ষার্থীর মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরই এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে এবং পরবর্তীতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান ওসি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status