ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাব-রেজিস্টার স্বপন প্রধানীর মৃতদেহ দেখে স্থানীয়রা হতভম্ব
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 16 August, 2025, 1:04 PM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাব-রেজিস্টার স্বপন প্রধানীর  মৃতদেহ দেখে স্থানীয়রা হতভম্ব

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাব-রেজিস্টার স্বপন প্রধানীর মৃতদেহ দেখে স্থানীয়রা হতভম্ব

আজ ১৬ আগস্ট শনিবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় হলি কেয়ার ক্লিনিকের মালিক ও সাবেক সাব-রেজিস্টার স্বপন প্রধানীর মৃতদেহ ওই ক্লিনিকের পিছনের নদীর ধারে দেখতে পেয়ে স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েছে।

স্থানীয়রা বলছে সম্ভবতঃ ঘটনাটি ঘটেছে গতকাল ১৫ আগস্ট শুক্রবার দিবাগত রাতের যে কোন সময়। তারা ধারণা করছে প্রধানীকে কেউ হত্যা করে মরদেহ ক্লিনিকের পেছনে নদীর ধারে ফেলে রেখে পালিয়েছে। 

মৃতের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্টের প্রাথমিক কাজ শেষ করে মরদেহ থানায় নিয়ে গেছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, মৃতদেহ দেখে প্রাথমিক ভাবে তাকে হত্যা করা হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে। তবে কেন কিভাবে কারা তাকে হত্যা করলো কিভাবে করলো লাশ সনাক্তের পরপরেই আইনশৃঙ্খলা বাহিনী মৃতের সাথে মূলতঃ কি ঘটেছে মোটিভ উদ্ধারে মাঠে নেমেছে। হত্যাকান্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন সনাক্ত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status