|
শ্রীপুরে স্ত্রীকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে স্ত্রীকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া (দক্ষিণ পাড়া) চেয়ারম্যান বাড়ির মোড় সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত আরিফা ইয়াসমিন নেত্রোকোনা সদর উপজেলার পাঁচ কাহনিয়া গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে। তার স্বামী আব্দুর রশিদ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা। তারা কেওয়া (দক্ষিণ পাড়া) চেয়ারম্যান বাড়ির মোড়ে একটি বাড়িতে গত আট মাস যাবত ভাড়া বাসায় বসবাস করছেন। আরিফা ইয়াসমিন তার তৃতীয় স্ত্রী। আব্দুর রশিদের আরও তিনজন স্ত্রী রয়েছেন। নিহতের ছোট বোন শিফা আক্তার বলেন, “প্রায়ই তার বোনের সঙ্গে তার স্বামীর বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এর জেরে আমার বোনকে তার স্বামী বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন।” বাড়ির মালিক আবু আলী বলেন, “প্রায় আট মাস আগে আরিফা ইয়াসমিন তার দুই সন্তান-সহ বাসা ভাড়া নেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে তার স্বামী আব্দুর রশিদ তার অন্য এক স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আসেন এবং রাত্রিযাপন করেন। সকালে ঘরে আরিফা ইয়াসমিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।” শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “নিহত গৃহবধূর স্বামী আব্দুর রশিদ চারটি বিয়ে করেছেন। বর্তমানে চতুর্থ স্ত্রীকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকেন। ঘটনার দিন আব্দুর রশিদ তার তৃতীয় স্ত্রী আরিফা ইয়াসমিন সঙ্গে খাবার খাওয়ার পর রাত্রিযাপন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশিদ তার স্ত্রী আরিফাকে শ্বাসরোধে হত্যার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
