|
বীমা মাসুদের হুমকি
জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সাংবাদিকদের থানায় জিডি
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সাংবাদিকদের থানায় জিডি সম্প্রতি উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় বীমা মাসুদের হটাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার বিষয়টি আলোচনায় আসলে এনিয়ে স্থানীয় কিছু সাংবাদিক প্রতিবেদন তৈরি করার জন্য মাসুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যায়। সাংবাদিকদের সাক্ষাৎকার না দিয়ে হুমকি দেয় সেই বীমা মাসুদ ওরফে ক্যাসিনো মাসুদ। জানা যায়, ক্যাসিনো মাসুদ রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটরসাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধবংস করার হুমকি দেন। এছাড়াও সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা, ৪৫ হাজার টাকা মূল্যের স্মার্টফোন ছিনিয়ে নেওয়া, ৫ হাজার ৫'শত টাকা মূল্যের রিসিভার ভাঙ্গিয়া ক্ষতি সাধন করে। এরই প্রেক্ষিতে প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন বাদী হয়ে মাসুদ রানাসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন। এদিকে প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া,সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজত খাটানো হুমকিদাতা মাসুদ রানার বিরুদ্ধে প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাংবাদিক এ.কে আজাদ, আব্দুল্লাহ আল নোমান জীবনের নিরাপত্তা চেয়ে থানায় পৃথক পৃথক জিডি করেন। এ বিষয়ে থানায় এজাহার,পৃথক জিডি করার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও অজ্ঞাত কারণে মাসুদ রানা ও অন্যান্য আসামিদের গ্রেফতার না করায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি ভাবিয়ে তুলেছে। এ প্রসঙ্গে থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এজাহার ও জিডিগুলো আদালতে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
