|
সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ময়নাতদন্ত: মরদেহে গুরুতর ৯টি আঘাত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ময়নাতদন্ত: মরদেহে গুরুতর ৯টি আঘাত সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ এন এম আল মামুন জানান, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে সৃষ্ট গুরুতর ৯টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রতিটিই সমান গুরুতর এবং গভীর ছিল। খুন হওয়া আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
