ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
লাকসামে অনার্স নবীণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের বরণ উৎসব
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Monday, 11 August, 2025, 5:20 PM

লাকসামে অনার্স নবীণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের বরণ উৎসব

লাকসামে অনার্স নবীণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের বরণ উৎসব

কুমিল্লার লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স নবীণ শিক্ষার্থীদের বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১১ আগস্ট) সকালে কলেজের আলীগড় ভবনের হল রুমে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি ইয়াকুব হাসান রিফাতের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাসান আহমেদ। 

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী। 
বক্তব্যে তিনি বলেন, নবীণ শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের সম্পদ। শুধু একাডেমিক পড়াশোনা নয়; নৈতিকতা, শৃঙ্খলা ও চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পাঠ্য অধ্যয়ন এবং সৎ সাহসের সঙ্গে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, বর্তমান যুগে প্রযুক্তি বড় সুযোগ হলেও এর অপব্যবহার তরুণ প্রজন্মের জন্য হুমকি। তাই অযাচিত মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার চর্চায় মনোযোগী হওয়া জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রশিবির সভাপতি মহি উদ্দিন রনি, সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী, লাকসাম কলেজ শাখার সাবেক সভাপতি আমিমুল ইসলাম, লাকসাম শহর সভাপতি নাজমুল ইসলাম, কলেজ সেক্রেটারি মোবারক হোসেন রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।

লাকসাম শহর শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আরাফাত সানির সঞ্চালনায় ফুল দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণ করা হয় এবং তাদের শিবিরের পতাকাতলে আসার আহ্বান জানানো হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status