|
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন ও ১ দিনের কলম বিরতি কর্মসূচী
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
|
![]() সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন ও ১ দিনের কলম বিরতি কর্মসূচী ১১আগষ্ট সোমবার সকাল ৯ টার দিকে গলাচিপা থানা কমপ্লেক্সের সামনে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি মু. খালিদ হোসেন মিলটন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, দৈনিক নতুন সময় পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মু. জিল্লুর রহমান জুয়েল, প্রতিদিনের কাগজ উপজেলা প্রতিনিধি ইশরাত হোসেন মাসুদ, দৈনিক আমাদের অর্থনীতি উপজেলা প্রতিনিধি মাসুদ রহমান, দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি ও এশিয়ান টিভির পটুয়াখালী প্রতিনিধি মো. জসিম উদ্দিন,৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি মো. সোহেল আরমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান এবং দৈনিক স্বাধীনমত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হাফিজ উল্লাহ। এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে একজন সাংবাদিককে এভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অন্যজনকে হত্যাচেষ্টায় আহত করা চরম উদ্বেগজনক ও লজ্জাজনক। বাংলাদেশের সংবিধান সাংবাদিকদের খবর সংগ্রহ, তথ্য প্রচার ও মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। এই অধিকার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় সংস্থা হুমকি দিয়ে কেড়ে নিতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে। মানববন্ধন শেষে বুধবার একদিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
