|
গাজীপুরে বিএনপি নেতার হাত থেকে বাঁচতে নিজ দলীয় আরেক নেতার সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে বিএনপি নেতার হাত থেকে বাঁচতে নিজ দলীয় আরেক নেতার সংবাদ সম্মেলন এ সময় তিনি বলেন, নিজে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা সত্বেও পালিয়ে থাকতে হচ্ছে। একই দলের নেতা কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ তুলে তিনি আরো বলেন, ৪৫ লক্ষ্য টাকা চাঁদা না দেয়ায় জোরপূর্বক ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন নিজ দলেরই অন্যান্য নেতাকর্মীরা। এমনকি ফাঁসানো হয়েছে ৫ আগষ্টের আগে ঘটা গনহত্যার মামলায়ও। যদিও যাচাই বাছাই শেষে আব্দুস সামাদ জামিন মঞ্জুর করেছেন আদালত থেকে। এ ঘটনার পর থেকে দুশ্চিন্তায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। আর তাই দলীয় শীর্ষ নেতাদের সহযোগিতার পাশাপাশি জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি ও তার পরিবারের। আব্দুস সামাদ এক সময় ছাত্রদলের বিভিন্ন পদে ছিলেন। বর্তমানে টোক ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বি.এন.পির সদস্য পদে রয়েছেন। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ এর বিরুদ্ধে ১/১১ এর সরকার দায়ের করা মামলার অন্যতম আসামীও এই আব্দুস সামাদ। আব্দুস সামাদ বলেন, হুমকি দেয়ার কারণে আমি দুইবার স্ট্রোক করি। বর্তমানে চিকিৎসাধীন আছি। আমার এবং আমার পরিবহন কোম্পানীতে কর্মরত সকলের একমাত্র জীবীকার উৎস দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে অর্থ অভাবে দিনাতিপাত করছি। শারীরিক অসুস্থ্যতা ও মানসিক যন্ত্রনা নিয়ে আপনাদের মাধ্যমে দলিয় হাইকমান্ড, প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
