ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সিলেটে নৌপথে চাঁদাবাজি, সমন্বয়ক পরিচয়দানকারীসহ ৭ জন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 August, 2025, 11:02 AM

সিলেটে নৌপথে চাঁদাবাজি, সমন্বয়ক পরিচয়দানকারীসহ ৭ জন গ্রেপ্তার

সিলেটে নৌপথে চাঁদাবাজি, সমন্বয়ক পরিচয়দানকারীসহ ৭ জন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১০ আগস্ট) বিকেলে র‍্যাব-৯ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান চালিয়ে আজমলসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত আজমল হোসেন নদীপথে নৌকা আটকিয়ে চাঁদাবাজির প্রধান আসামি। তিনি উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- একই উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া এবং মৃত আব্দুল মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে সমন্বয়ক পরিচয় দেওয়া আজমল হোসেনের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও বাল্কহেড আটকিয়ে চাঁদাবাজি করতেন। অভিযোগের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি গোয়াইনঘাট থানায় মামলা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ গণমাধ্যমকে বলেন, চাঁদাবাজির মামলায় ৭ জনকে আটক করে র‍্যাব-৯ আমার থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আদালত তাদের কারাগারে পাঠায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status