|
১০০ কোটির সম্পত্তির মালিক, কে এই অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() ১০০ কোটির সম্পত্তির মালিক, কে এই অভিনেত্রী সম্প্রতি এক তারকার উত্থান ও সংগ্রামের এক কাহিনী শোরগোল তুলেছে চলচ্চিত্র মহলে; বলা হচ্ছে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর কথা। সামান্থা ১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। শৈশব কেটেছে চেন্নাইয়ে, যেখানে তিনি স্কুল শেষ করেন। দ্বাদশ শ্রেণীর পর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। পড়াশোনার খরচ চালানোর জন্য সামান্থা মডেলিংয়ে অংশ নেন, যা তার জীবনে বড় মোড় আনে। মডেলিং করতে করতে সামান্থা একদিন নজরে আসে পরিচালক রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার মাধ্যমে প্রথম পর্দায় আসেন এই অভিনেত্রী। তবে আলোচনার বিষয় এই যে, এই তারকা নাকি না খেয়েও পর্যন্ত কাটিয়েছেন। অথচ আজ ১০০ কোটির সম্পত্তির মালিক এই অভিনেত্রী। কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে তিনি এই জায়গা অর্জন করেছেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। জানা গেছে, অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে সামান্থা আর্থিকভাবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার সম্পত্তির মূল্য প্রায় ১০১ কোটি রুপি। ২০১৭ সালে তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা।,কিন্তু ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। যদিও কিছু সময় ২০০ কোটির ভরণপোষণের দাবি ওঠে, সামান্থা তা অস্বীকার করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
