ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
পল্লবীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 August, 2025, 10:34 AM

পল্লবীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু

পল্লবীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু

রাজধানীর পল্লবীর মিরপুর ১২ নম্বরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইমন মোল্লা (২৬)  নিহত হয়েছেন। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. সিয়াম (২৪) নামে আরেক যুবক। রবিবার দিবাগত রাত ১১টার দিকে মিরপুর ১২ চৌরঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন বিভিন্ন প্রোগ্রামের ইভেন্টের কাজ করতেন।

তিনি ঢাকার মিরপুর ১২ আলোকদি ক্যান্টনমেন্ট এলাকার স্থানীয় বাসিন্দা মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে। পুলিশ জানায়, আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ইমন মোল্লাকে আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমনের ফুফাতো ভাই আলমাস মাতব্বর জানিয়েছেন, আমি যতটুকু শুনেছি, ইমন ও সিয়াম উত্তরায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে রাতে বাসায় ফিরছিলেন।

পল্লবী থানার চৌরঙ্গী এলাকায় পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আইল্যান্ডের সঙ্গে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় ইমন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status