|
সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে গাছায় সকল শ্রেণীপেশাদারদের মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে গাছায় সকল শ্রেণীপেশাদারদের মানববন্ধন গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলান বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার। বক্তারা বলেন, নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন মত প্রকাশ ও নির্মমভাবে আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত যে সকল সাংবাদিক নিহত, নির্যাতন নিপীড়ন ও মামলা হামলার শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে। আরো বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, মাই টিভির প্রতিনিধি আজাদ, খবর পত্রের সাংবাদিক বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির, যায়যায় দিন পত্রিকার সাংবাদিক রাজিব, গাজী মামুন, সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ টঙ্গী প্রতিনিধি আশিক, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জসিম উদ্দিন জুয়েল প্রমূখ। এতে উপস্থিত থেকে অংশ নেন, মাহবুব জিলানী গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মতিন, সাংবাদিক নুরুল হক, আবু সাঈদ মৃধা, ইফতেখার, আনিসুল ইসলাম, সাংবাদিক মিজান, রাজীব ডাকুয়া, মাহবুব আলম জুয়েল, মহিউদ্দিন ইরাক, শামীম রেজা, ইসমাইল হোসেনসহ আরো অনেকেই। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থক ও জনসাধারণ নেতৃবৃন্দের দাবির প্রতি একাত্বতা পোষণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
