ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী
প্রকাশ: Sunday, 10 August, 2025, 6:16 PM

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ইন্দুরকানী বাজারের রুপালী ব্যাংক চত্ত্বরে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইন্দুরকানী প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক দবাকর দত্ত পুলিন, নাছরুল্লাহ আল-কাফী, ইিউনুস আকন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ ।

ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা। 

তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। এতে সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।

তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status