ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শ্রীপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, প্রায় ৫.২৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 August, 2025, 5:01 PM

শ্রীপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, প্রায় ৫.২৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীপুরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, প্রায় ৫.২৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা এলাকায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ শাহাজ উদ্দিনের ফাঁকা বাড়িতে দুষ্কৃতকারীরা হানা দিয়ে প্রায় ৫ লক্ষ ২৬ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় শাহাজ উদ্দিন শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শাহাজ উদ্দিন চাকরির কারণে দীর্ঘদিন ধরে পরিবারের সাথে ঢাকায় থাকেন এবং মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসেন। গত ৬ আগস্ট, ২০২৫ তারিখে তিনি যখন গ্রামের বাড়িতে আসেন, তখন দেখতে পান ঘরের প্রধান ফটক তালাবদ্ধ থাকলেও ভেতরের একটি দরজা খোলা। সন্দেহ হলে তিনি প্রতিবেশীদের সহায়তায় বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন এবং দেখেন যে, একটি ঘরের তালা ভাঙা এবং উত্তর পাশের টিনের ছাউনি খোলা।

ঘরের ভেতর প্রবেশ করে তিনি দেখতে পান, চোরেরা ৪টি রুম থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করেছে। এর মধ্যে রয়েছে: ইলেকট্রনিক্স: ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, ৩টি সিলিং ফ্যান, আইপিএস ব্যাটারি, ওয়াইফাই রাউটার এবং বৈদ্যুতিক তার ও সুইচ। এছারা স্বর্ণালংকার: ২ ভরি ৬ আনা ওজনের ১টি সোনার চেইন, ২টি আংটি এবং ১ জোড়া সোনার চুড়ি, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা।

অন্যান্য খোয়া যাওয়া মালামালের মধ্যে ছিলো গ্যাস সিলিন্ডার, বিছানার চাদর, তোয়ালে, মেয়েদের পোশাক এবং দরজার হ্যান্ডেল লক। চুরি হওয়া এসকল সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৬ হাজার টাকা বলে দাবি পরিবারের।

শাহাজ উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, চুরির ঘটনাটি গত ৫ আগস্ট, ২০২৫ তারিখ রাত ১১টা থেকে ৬ আগস্ট সকাল ৯:৩০-এর মধ্যে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সময়টায় এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না। পুলিশ ধারণা করছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে বাড়িতে প্রবেশ করে চুরিটি ঘটিয়েছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status