ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সভায় ২৩ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Sunday, 10 August, 2025, 4:33 PM

লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সভায় ২৩ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা

লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সভায় ২৩ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা

কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ৮টায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করেন সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। সভায় বিগত বছরের হিসাব অনুমোদন এবং গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।  

নতুন কার্যকরি কমিটিতে সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, সহ-সভাপতি তোফায়েল আহমেদ ও কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মাহবুব ছোবহানী রুবেল, ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন। কার্যকরি কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন, আবদুল কুদ্দুস, মুজিবুর রহমান দুলাল, এম.এস.আই জসিম, আরিফুর রহমান স্বপন, ফয়েজুন্নেছা সুমি, জামাল উদ্দিন স্বপন, আবদুল মালেক হিরন, জিল্লুর রহমান ও আনোয়ারুল আজিম। 

গত ১০ মে প্রেস ক্লাবের সদস্যদের গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে অ্যাডভোকেট বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক পদে ফারুক আল শারাহ এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ নির্বাচিত হয়েছিলেন। পূর্ব-সিদ্ধান্ত মোতাবেক তারা তিনজন যাচাই-বাছাই শেষে সাধারণ সভার উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয় 
প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, সকলকে কমিটিতে রাখা সম্ভব হয়নি, তাই কেউ মন খারাপ করবেন না। 

আমাদের ঐক্যই পারে নিজেদের এগিয়ে নিতে। তিনি প্রেস ক্লাবের সামগ্রিক উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status