ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র'সহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 12:11 PM

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র'সহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র'সহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার

কর্ণফুলীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র'সহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গতকাল ২৭ই জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- শিকলবাহা তিন নাম্বার ওয়ার্ড গোদার পাড়া এলাকার মৃত মোজাহের আহাম্মেদের ছেলে আজিজুর রহমান (১৯), এক নম্বর ওয়ার্ড বখতিয়ার পাড়া বসির হাজীর বাড়ির জাগির আহমেদের ছেলে আকিব হাছান প্রকাশ রাকিব (১৯), একই এলাকার মোঃ ওয়াসিমের ছেলে মোঃ মহিন (১৮) এবং তিন নম্বর ওয়ার্ড পূরবিল পেশকার বাড়ির মৃত সামছুল আলমের ছেলে লিয়াকত আলী (২৬) ‎সোমবার সন্ধ্যায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

ওসি শরীফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে কর্ণফুলীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status