|
শ্রীবরদীতে বৃদ্ধা তারা ও জহুরার পাশে দাড়িয়েছেন বিএনপি
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে বৃদ্ধা তারা ও জহুরার পাশে দাড়িয়েছেন বিএনপি ২৮ জুলাই সোমবার বিকেলে উপজেলার ছাত্রদল নেতাদের মাধ্যমে ওই দুই বৃদ্ধার বাড়িতে উপহার পাঠান তিনি।জানা যায়, সম্প্রতি উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা গ্রামের হতদরিদ্র বৃদ্ধা তারা বেগম (৮৫) ও জহুরা বেগম (৯০) এর অসহায়ত্বের একটি সংবাদ স্থানীয় পত্রিকায় ছাপানো হয়। পরে সংবাদের মাধ্যমে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বিষয়টি জানতে পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় উপজেলা ছাত্রদলের মাধ্যমে সোমবার বিকালে ওই দুই বৃদ্ধার বাড়িতে উপহার পাঠান সাবেক এ এমপি। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ময়দা, আলু, সেমাই, চিনি, সাবান, গুড়া সাবান, তেল,, লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এক মাসের খাবার শেষে পুনরায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাবেক এমপি রুবেল। এছাড়াও তাদের সার্বিক দায়িত্বও নেয়া হবে বলে জানিয়েছেন। এদিকে সাবেক এমপির এমন উপহার সামগ্রী পেয়ে খুশি বৃদ্ধা তারা ও জহুরা বেগম। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
