|
সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ২ কোটি টাকার মালামাল লুট
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ২ কোটি টাকার মালামাল লুট গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকার মৃত সোনা মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। সোনারগাঁও থানারঅভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম চার ভাই দীর্ঘ দিন যাবত সৌদি আরবে প্রবাসে থাকেন। বাড়িতে তাদের মা, স্ত্রী'রা ও সন্তান ছাড়া আর কেউ ছিলো না। ভুক্তভোগী প্রবাসী কামরুলের স্ত্রী উম্মেহানী ও জহিরুলের স্ত্রী উর্মী আক্তার অভিযোগ করে বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত আমাদের বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙ্গে আমাদের সন্তান এবং শাশুড়ীর গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে চারজনের রুমে থাকা মোট ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লক্ষ টাকা মোবাইলসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেয়া ও তাদের শাস্তির দাবী জানাই। সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসিফ ইমামসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
