ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহত পরিবারের সার্বিক সহায়তায় পাশে থাকার আশ্বাস বিমান বাহিনীর
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 28 July, 2025, 4:40 PM

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহত পরিবারের সার্বিক সহায়তায় পাশে থাকার আশ্বাস বিমান বাহিনীর

মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহত পরিবারের সার্বিক সহায়তায় পাশে থাকার আশ্বাস বিমান বাহিনীর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আব্দুল মোবাশ্বির মাকিন, সায়মা ও আফছানা আক্তার প্রিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। সকালে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল গাজীপুর মহানগরীর গাছা এলাকায় নিহত মাকিন, সদর থানার বিপ্রবর্থার সায়মা ও কালিয়াকৈরের প্রিয়ার গ্রামের বাড়িতে আসেন।

এসময় তারা নিহতদের কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ এবং নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তারা নিহত মোবাশ্বির মাকিন, সায়মা ও আফছানার পরিবার ও স্বজনদের সমবেদনা জানান।

এসময় দূর্ঘটনার বিধ্বস্ত বিমানটি ত্রুুটি যুক্ত ছিল কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান এবং মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহত সকল শহীদ পরিবারকে লেখাপড়াসহ সকল সার্বিক অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান, বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ডার এবিএম গোলাম সাদিক, বৈমানিক প্রশিক্ষক, ৮নং বহর, মিক টোয়েন্টি নাইন বিমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status