ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাণীশংকৈলে শিক্ষার্থীদের ন্যাপকিন কর্ণার উদ্বোধন
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Monday, 28 July, 2025, 4:34 PM

রাণীশংকৈলে শিক্ষার্থীদের ন্যাপকিন কর্ণার উদ্বোধন

রাণীশংকৈলে শিক্ষার্থীদের ন্যাপকিন কর্ণার উদ্বোধন

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ন্যাপকিন কর্ণার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার কাদিহাট উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের এ কর্ণারের উদ্বোধন করেন উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী।

নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ এর বাস্তবায়নে এবং শিক্ষার্থী ফোরামের উদ্যোগে এ সময় আরও উপস্থিত ছিলেন  ডাঃ সাজেকুর রহমান, উপজেলা সিএসও  সম্পাদক হালিমা আক্তার ডলি, প্রধান শিক্ষক রমনী কান্ত, শিক্ষক পুস্পা রাণী সিনহাসহ ষ্টুডেন্ট ফোরাম সদস্যরা। 

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার রক্ষা এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্প এর আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ফোরাম সদস্যরা তাদের কার্যক্রম উপস্থাপন করেন। 

অতিথিরা তথাকথিত কুসংস্কার ভেঙ্গে এরকম একটি উদ্যোগ বাস্তবায়নে সহযোগীতার জন্য সকলকে ধন্যবাদ জানান। এবং তাঁরা বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এই উদ্যোগ মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যরক্ষায় যেমন ভূমিকা রাখবে তেমনি সহায়ক হবে তাদের সামনে এগিয়ে যাওয়ার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status