ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
“সাংবাদিকরা কারও চাপে মাথা নত করবে না” তেঁতুলিয়ায় মহিলা দলের মতবিনিময় সভায় ব্যারিষ্টার নওশাদ জমির
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Saturday, 26 July, 2025, 7:36 PM

“সাংবাদিকরা কারও চাপে মাথা নত করবে না” তেঁতুলিয়ায় মহিলা দলের মতবিনিময় সভায় ব্যারিষ্টার নওশাদ জমির

“সাংবাদিকরা কারও চাপে মাথা নত করবে না” তেঁতুলিয়ায় মহিলা দলের মতবিনিময় সভায় ব্যারিষ্টার নওশাদ জমির

বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির বলেন সাংবাদিকরা কারও চাপে মাথা নত করবে না । আগামী বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ দেখতে চাইনা। আগামী বাংলাদেশে আর কোন অন্যায় অবিচার দেখতে চাইনা। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, পুলিশ বাহিনী অন্যায় ভাবে আর কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না। 

শনিবার (২৬ জুলাই ২০২৫ খ্রি:) ভজনপুর তেঁতুলিয়া টি ওয়্যার হাউজ,  ভজনপুরে  অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল তেঁতুলিয়া উপজেলা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
 
উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি। মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড. রীনা পারভীন, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এমএ মজিদ, এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন।
এছাড়াও তৃণমূল পর্যায়ে মহিলা দলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status