ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের রৌমারীর ট্রিপল মার্ডার ঘটনায় থানা ঘেরাও বিক্ষোভ মিছিল, ওসির অপসারণ দাবী
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 26 July, 2025, 7:27 PM

কুড়িগ্রামের রৌমারীর ট্রিপল মার্ডার ঘটনায় থানা ঘেরাও বিক্ষোভ মিছিল, ওসির অপসারণ দাবী

কুড়িগ্রামের রৌমারীর ট্রিপল মার্ডার ঘটনায় থানা ঘেরাও বিক্ষোভ মিছিল, ওসির অপসারণ দাবী

কুড়িগ্রামের রৌমারীর ট্রিপল মার্ডার ঘটনায় থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের অপসারণ দাবী ও হত্যাকারীর ফাঁসীর দাবী করেছে এলাকাবাসী। 

আজ শনিবার ২৬ জুলাই সকাল ১০ টায় বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে থানায় ঢুকার চেষ্টা করে এসময় ওসিসহ পুলিশের সদস্যরা বাধা দেন। পরে বিক্ষোভকারীরা আধা ঘণ্টা ধরে থানা ঘেরাও করে রাখেন।

এর আগে সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর-চর নতুন বন্দর এলাকা থেকে একটি মিছিল নিয়ে প্রথমে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রৌমারী থানার গেট খুলে প্রবেশের চেষ্টা করে।এসময় ওসিসহ পুলিশ সদস্যরা বাধা দেন। পরে থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। এসময় ট্রিপল মার্ডার ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। এছাড়া ওসি লুৎফর রহমানের অপসারণ চায় তারা। 

নিহত নুরুল মিয়ার বাবা আনোয়ার হোসেন ব‌লেন, আমার ছে‌লে নুরুল হত‌্যাকা‌রি‌দের দ্রুত গ্রেপ্তার ক‌রে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। পু‌লিশ আসামি ধর‌তে গা‌ফিল‌তি কর‌ছে আমি এই ও‌সির অপসারণ চাই।

নিহত বুলু ও ফুলু মিয়ার ভাই শাহাজালাল ব‌লেন, আমি এক মাস আগে অ‌ভি‌যোগ করেছি রৌমারী থানার ও‌সি কোন পদক্ষেপ নেয় নাই। তখন ওই ঘটনার পদক্ষেপ নেয়া হলে তাহ‌লে হয়‌তো এতোবড় ঘটনা ঘট‌তো না। মূল আসামী ধর‌া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

থানা ঘেরাও ও অপসারণ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান অস্বীকার করে বলেন, আমাদের কাছে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবী দাওয়া বিষয়ে আসেছিলো। তাদের দাবী পূরণের আশ্বাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুর ১২টার দি‌কে জ‌মি নিয়ে বিরোধের জের ধরে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে উপজেলার ভুন্দুর চর এলাকার আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন, গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া ও ফুলবাবু মোট ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
এঘটনায় রৌমারীতে থমথমে অবস্থা বিরাজ করছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status