ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক কে মালয়েশিয়ায় সংবর্ধনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 July, 2025, 10:08 PM

কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক কে মালয়েশিয়ায় সংবর্ধনা

কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক কে মালয়েশিয়ায় সংবর্ধনা

মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি কর্তৃক বৃহত্তর কুমিল্লা যুব সমিতি ঢাকা ও কুমিল্লা সমিতি ঢাকার সভাপতি সরকারের সিনিয়র সচিব এবিএম শাহ্জাহান ও বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা এবং কুমিল্লা সমিতি ঢাকার সিনিয়র যুগ্ম মহাসচিব লায়ন শেখ ফরিদ উদ্দিন কে গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।

মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আঃ আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সেক্রেটারি চাঁদ পুর কচুয়ার কৃতি সন্তান মোশাররফ হোসেন। 

ড, মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা সমিতি ঢাকার নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন ভুইয়া, দাতোশ্রী শাহাজালাল,মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন,বিএনপির প্রচার সম্পাদক বশির আলম,যুবদল নেতা জসিম উদ্দিন, রমজান আলী, ড, মোশাররফ ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ সুমন ভুইয়া,সোহেল খান, কামরুল হাসানসহ  আরো অনেকে বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status