|
খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা, আটক ২
নতুন সময় প্রতিনিধি
|
![]() খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা, আটক ২ অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ জুলাই) দিবাগত রাতে ওই খাবার হোটেলে দীর্ঘ আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দিয়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক সম্রাট হিরা মাঝির ভাই মানিক মাঝি। রহস্যজনকভাবে বিষয়টি দীর্ঘদিন অজানা থাকলেও এবার আর শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে সাহসী অভিযান পরিচালনা করে প্রশংসায় ভাসছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনকে সাধুবাদ জানিয়েছেন মাদক বিরোধী সচেতন এলাকাবাসী। জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে আনসার ভিডিপি কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গৌরনদী মডেল থানার একটি টিম ফাতেমা হোটেলে অভিযান পরিচালনা করেন। তবে অভিযান শুরুর কয়েক মিনিট পূর্বে ওই হোটেল থেকে কয়েকজন মাদক বিক্রেতা কৌশলে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে মাদকের বড় চালান নিয়ে তারা পালিয়ে গেছে। তবে এ অভিযানে ৪৯ পিস ইয়াবা, একশ' গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের হিসাবের খাতা, মাদক বিক্রয়ের নগদ টাকা এবং মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
