|
পাকিস্তানি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি স্বাভাবিক? যা বলছে ল্যাব রিপোর্ট
নতুন সময় ডেস্ক
|
![]() পাকিস্তানি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি স্বাভাবিক? যা বলছে ল্যাব রিপোর্ট গত ৮ জুলাই করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে হুমায়রার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, ৮ থেকে ১০ মাস আগে তার মৃত্যু হয়েছিল। এরপর থেকেই শুরু হয় চাঞ্চল্য, উঠতে থাকে প্রশ্ন—এটি হত্যা, আত্মহত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু? গত শুক্রবার প্রকাশিত করাচি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস–এর পরীক্ষাগার রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, হুমায়রার শরীরে কোনো চেতনানাশক, মানসিক ওষুধ, মাদক বা বিষের উপাদান পাওয়া যায়নি। এ বিষয়ে করাচি দক্ষিণের ডিআইজি সৈয়দ আসাদ রেজা নিশ্চিত করে বলেন, রিপোর্ট হাতে পেয়েছেন তারা। এর একদিন আগে বৃহস্পতিবার পুলিশের তদন্ত প্রতিবেদনেও বলা হয়—এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণ অনুযায়ী, মৃত্যু স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত হতে পারে। ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর হুমায়রাকে করাচির ক্লিফটন এলাকায় দেখা গিয়েছিল দুপুর ১টার দিকে। ঘণ্টাখানেক পর তিনি বাসায় ফিরে আসেন। এরপর আর কেউ তাকে জীবিত অবস্থায় দেখেনি। তদন্তে জানা গেছে, মৃত্যুর আগে হুমায়রা চরম আর্থিক সংকটে ভুগছিলেন এবং তিনি কমপক্ষে ১০ জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, যাদের মধ্যে তার ভাইও ছিলেন। হুমায়রার মুঠোফোন তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টে (সিটিডি)। ফোন থেকে সর্বশেষ মেসেজ পাঠানো হয়েছিল ৭ অক্টোবর। লাহোরে জন্ম নেওয়া হুমায়রা ২০১৫ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন। ছোট পর্দায় তিনি অভিনয় করেছেন ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ এবং ‘চল দিল মেরে’ সিরিয়ালে। বড় পর্দায় কাজ করেছেন ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ (২০২১) চলচ্চিত্রে। ২০২২ সালে এআরওয়াই ডিজিটালের রিয়েলিটি শো ‘তমাশা ঘর’–এ অংশ নিয়ে আলোচনায় আসেন। আর ২০২৩ সালে ন্যাশনাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস–এ সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
