ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
মিরপুরে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তা ও করপোরালসহ আটক ৪ জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 July, 2025, 9:48 AM

মিরপুরে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তা ও করপোরালসহ আটক ৪ জন

মিরপুরে ডাকাতি: সাবেক সেনা কর্মকর্তা ও করপোরালসহ আটক ৪ জন

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনায় সাবেক এক লেফটেন্যান্ট ও এক করপোরালসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ফ্ল্যাটটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার এবং করপোরাল মুকুল। তাঁদের সঙ্গে আরও দুজন ছিলেন। পাঁচ ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ওই বাসায় ঢোকেন এবং বোরহান নামের এক ব্যক্তিকে খোঁজার কথা বলেন। এরপর তারা বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ ঘটনাটি সন্দেহজনক মনে করে ডাকাতদের মোটরসাইকেলে ধাওয়া দেন এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। তার তৎপরতায় মিরপুর ১২ নম্বরের এনডিসি চেকপোস্টে গাড়িটি আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তালেবুর রহমান জানান, অভিযুক্ত চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

পুলিশের দাবি, করপোরাল মুকুল শনিবার মিরপুর ১০ নম্বর এলাকায় হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন। হারুন একটি অস্ত্র থাকার তথ্য দিলে করপোরাল মুকুল তাঁকে নিয়ে ঘটনাস্থলে যান।

আটকদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, স্বর্ণ ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, প্রসাধনী সামগ্রী ও ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status