ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে বিএনপি নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Sunday, 20 July, 2025, 10:03 PM

ঝিনাইগাতীতে বিএনপি নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইগাতীতে বিএনপি নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদ, ৩১ দফা বাস্তবায়ন এবং শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারীরা।

আজ বিকাল তিনটার দিকে উপজেলা পরিষদের সামনের মাঠে শতশত মানুষ জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধানহাঠিতে এসে শেষ হয়।
পরে মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন কাংশা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত সৈনিক, আন্দোলন সংগ্রামে অংশ নেয়া নানা অত্যাচারের শিকার নেতা সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। একটি বিশেষ মহল কেন্দ্রীয় নেতবৃন্দকে ভুল বুঝিয়ে অসত্য তথ্য দিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাদশার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৬ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলের প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে বহিষ্কার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status