ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
আ.লীগের ডাকা হরতালের প্রতিরোধে আলফাডাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 July, 2025, 9:45 PM

আ.লীগের ডাকা হরতালের প্রতিরোধে  আলফাডাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি

আ.লীগের ডাকা হরতালের প্রতিরোধে আলফাডাঙ্গায় বিএনপির অবস্থান কর্মসূচি

ফেইসবুক পেইজ থেকে সারাদেশে হরতালের ঘোষাণার প্রতিবাদে  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়  অবস্থান কর্মসূচি  পালন করেছে  আব্বাস -খসরু   গ্রুপের  উপজেলা বিএনপির এক অংশ। 

রবিবার  (২০ জুলাই ) সকাল ১১টা দিকে পৌর এলাকার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা রোডে অবস্থিত বিএনপি'র কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী  অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং মানুষের জানমাল রক্ষায় এই কর্মসূচি জানিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  নুরজামান  খসরু বলেন, পতিত আওয়ামী সরকার ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালালেও তার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।  আওয়ালীগ ও তাদের দোসররা কোন প্রকার বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আমাদের এই অবস্থান কর্মসূচি।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন,শুক্রবার রাতে আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে সারাদেশে হরতালের ঘোষনা দেয়। সেই লক্ষ্যে ব্যবসায়ীদের দোকানপাটের নিরাপত্তাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা মাঠে রয়েছি। 

তাদের দোসরদের যেখানেই পাব সেখানেই গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদেরকে কোনভাবেই দেশের মাটিতে মাথাছাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আজকে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে শক্ত অবস্থানে রয়েছে।

এ সময়   পৌর বিএনপির সাবেক  আহ্বায়ক রবিউল হক রিপন,   উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল হক রেজা, উপজেলা যুবদলের আহ্বান মো: শাহীন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা ছাত্রদল নেতা রাকিবুল ইসলামসহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শাহ্ জালাল আলম বলেন, হরতালের কোনো প্রভাব আলফাডাঙ্গায়  পড়েনি। সবকিছু স্বাভাবিক রয়েছে, তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status