ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
হারতায় ব্রীজের এপ্রোচ দখল করে অবৈধ স্থাপনা নির্মানে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 July, 2025, 8:11 PM

হারতায় ব্রীজের এপ্রোচ দখল করে অবৈধ স্থাপনা নির্মানে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা

হারতায় ব্রীজের এপ্রোচ দখল করে অবৈধ স্থাপনা নির্মানে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা কচা নদীর উপরে নির্মিত ব্রীজের এপ্রোচ দখল করে অবৈধ ভাবে ব্যবসা প্রতিষ্ঠান করায় প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। 

স্থানীয় সুত্রে জানা যায় হারতা কচা নদীর উপরে নির্মিত উজিরপুর টু বানারীপাড়া ব্রীজের এপ্রোচ দখল করে অবৈধ স্থাপনা করায় যান্ত্রিক গাড়ি উত্তর পাড় থেকে দক্ষিণ পাড় যাওয়ার সময় ব্রীজের এপ্রোচের দুই পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা চায়ের দোকান,হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কারনে অন্ধকারাচ্ছন্ন হওয়ায় রাস্তা চোখে দেখা যায়না। 

তাই গাড়ির চালকদের দৃষ্টিতে ব্যাঘাত ঘটে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় হারতা দক্ষিণ পাড়ে ব্রীজের এপ্রোচ দখল করে হোটেল উত্তোলন করে ওই গ্রামের বাবু লাল পান্ডে ও চিত্ত হালদার। 

এছাড়াও ব্রীজের এপ্রোচ দখল করে একাধিক অসাধু ব্যবসায়ীরা অবৈধ স্থাপনা করে ব্যবসা পরিচালনা করছে। অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে  ভবিষ্যতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। 

এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে সড়ক দুর্ঘটনা এড়াতে অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন হারতাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status