|
মদিনা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ আমিন কে বিএবপি নেতা কর্মীদের সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() মদিনা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ আমিন কে বিএবপি নেতা কর্মীদের সংবর্ধনা শনিবার সন্ধ্যায় সাতলার একতা বাজার বিএনপির দলীয় কার্যলয়ে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আঃ জব্বার হাওলাদারের সভাপতিত্বে ও সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ও গৌরনদী সহ উজিরপুর উপজেলার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গন। এসময় মদিনা যুবদলের সাধারন সম্পাদক বিএনপির দুঃসময়ের প্রতিবাদী ত্যাগী এই অনলাইন যোদ্ধাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন দলীয় নেতা কর্মী গন। উল্লেখ্যঃ দীর্ঘ নয় বছর পরে শনিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান মোঃ রাশেদ আমিন হাওলাদার। পরে সড়ক পথে গৌরনদী পৌঁছালে তাকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গন ফুলের শুভেচ্ছা জানান। ওখান থেকে নিজ উপজেল উজিরপুরেও দলীয় নেতা কর্মীগন তাকে ফুলদিয়ে বরন করে নেন। এর পরে সন্ধায় সাতলার একতা বাজারে পৌছালে ওখানে সাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে উপস্থিত শত শত দলীয় নেতাকর্মীগন মিছিল সহকারে উপস্থিত হয়ে তাকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী গন ফুলের শুভেচ্ছা জানান। এদিকে যুবদলের নেতার আগমনে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তার নিজ বাড়িতে দেখা করার জন্য ছুটে আসেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
