|
মাগুরা জেলা কৃষকদলের আয়োজনে "সবুজ পল্লবে স্মৃতি অম্লান " শীর্ষক শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর
|
![]() মাগুরা জেলা কৃষকদলের আয়োজনে আজ রবিবার (২০ই জুলাই) সকাল ১১টায় মাগুরা শহরের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবার (বালিকা) মাগুরা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খাঁনের নির্দেশনায় সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হীরার নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরমান মোল্লা সাবেক যুগ্ম-আহবায়ক মাগুরা জেলা কৃষক দল, মাগুরা সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক এহসানুল হক পলাশ, শ্রীপুর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব কে এম রোমানুর রহমান বিপ্লব, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শ্রীপুর উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম-আহবায়ক মঈনুল ইসলাম, জেলা কৃষকদল নেতা সোহেল রানা, টুকু, চঞ্চল হোসেন সহ- দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মাগুরা জেলা কৃষকদল। এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার ৬টি ইউনিটের কৃষকদলের নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
